1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে মোটরসাইকেল রেসে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল রেসের সময় দুর্ঘটনা; নিহত রুহান এবং আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করছে।
সিরাজগঞ্জে মোটরসাইকেল রেসের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রুহান নিহত এবং বাদশা গুরুতর আহত।

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই রুহান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক তরুণ, বাদশা, গুরুতর আহত হয়েছেন।

নিহত রুহান উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাসিন্দা এবং আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়া থেকে পাবনার দিকে ছুটছিলেন তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক। অপ্রতিরোধ্য গতিতে এগোতে গিয়ে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই রুহান নিহত হন এবং গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই এমদাদ বিষয়টি নিশ্চিত করে বলেন,

“মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট