1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ/র্ষ: বাবা-ছেলের করুণ মৃ’ত্যু, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ/র্ষ: বাবা-ছেলের করুণ মৃ’ত্যু, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-জামালপুর ব্রিজের দক্ষিণ পাশে পুলিশ চেকপোস্টে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জুম’আর নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহতদের পরিচয়

দুর্ঘটনায় নিহতরা হলেন— শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইশতিয়াক আহম্মেদ। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

দুর্ঘটনার বিবরণ ও জনরোষ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্রিজের দক্ষিণ পাশে পুলিশ সদস্যরা নিয়মিত চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশ শেরপুরগামী একটি ট্রাককে থামার সংকেত দেয়। ট্রাকটির পেছনে থাকা দেলোয়ার হোসেনের মোটরসাইকেলটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের চেকপোস্টের ওপর ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় তারা সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট