1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠান
ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ করছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৭১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে —

  • সরিষার জন্য ২,৫০০ জন,

  • পেঁয়াজের জন্য ৩০ জন,

  • গমের জন্য ১৭০ জন এবং

  • মসুরের জন্য ১০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন,

“সরকারি এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা ইতোমধ্যে মাঠ প্রস্তুত করেছেন, আশা করছি এবারের মৌসুমে ভালো ফলন হবে।”

কর্মসূচিতে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, তারা আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ করার পরিকল্পনা নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট