1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ধানের শীষের পক্ষে তরুণদের অংশগ্রহণে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
টঙ্গীতে বিএনপির ধানের শীষের পক্ষে তরুণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সরকার জাবেদ আহাম্মেদ সুমন
গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে তরুণদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালির নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর–৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তারুণ্যের অহংকার সরকার জাবেদ আহাম্মেদ সুমন।

র‌্যালিটি টঙ্গীর মেইল গেট থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী মোড় ঘুরে টঙ্গী সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এতে হাজারও নেতাকর্মী ও তরুণ সমর্থকরা অংশগ্রহণ করেন।

র‌্যালির প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, “দেশের যুব সমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে, তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরাই হবে আগামী দিনের অগ্রণী সেনানী।”

তিনি আরও বলেন, “আমরা চাই টঙ্গীসহ গাজীপুরের প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে তারুণ্যের জোয়ার বইয়ে দিতে। ইনশাআল্লাহ, জনগণই বিজয় এনে দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা ও সঞ্জিত রবি দাস, যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহম্মেদ পিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সদস্য রাজীব বীন শহীদ রিগান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে উপস্থিত নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট