1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তন, গাছ খেকো কামাল ও আরিফ কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কাটার মামলায় দুই আসামিকে কারাগারে পাঠায় আদালত — ছবি: প্রতিনিধি

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কাটার মামলায় দুই অভিযুক্ত — কামাল সরকার (৪০) ও আরিফ মিয়া (৪০) —কে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী আমলী আদালতের বিচারক কাফী আল আজাদ এ আদেশ দেন।

কামাল সরকার উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তিনড়াইল গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে এবং আরিফ মিয়া একই গ্রামের আব্দুল কাফী প্রধানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ বলেন,

“নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে রাতের আঁধারে রাস্তার গাছ কাটার মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এর আগে, গত ২ ফেব্রুয়ারি পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার মামলাটি করেন কামাল সরকার, আরিফ মিয়া এবং পার আমলাগাছী গ্রামের পাপুল আকন্দ-এর বিরুদ্ধে।

মামলায় উল্লেখ করা হয়, বেতকাপা ইউনিয়নের ঝিলবান্ধা মোড় থেকে নান্দিশহর ও রায়তিনড়াইল পর্যন্ত রাস্তার দুই ধারে রোপিত ইউক্যালিপটাস গাছ প্রতি রাতে কেটে বিক্রি করে আসছিলেন অভিযুক্তরা। নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই এভাবে প্রায় দুই শতাধিক গাছ কর্তন করে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, এই গাছগুলো সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে গাছখেকো চক্রটি প্রশাসনের নজর এড়িয়ে এসব গাছ কাটছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট