1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভায় মুক্তিযোদ্ধারা বক্তব্য দিচ্ছেন।
রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা — ছবি: প্রতিনিধি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা ইউনিট কমান্ড।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক গামা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মো. ওয়ালিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, উপজেলার সাবেক কমান্ডার ইসমাইল হোসেন, এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমুখ।

বক্তারা মুক্তিযোদ্ধাদের ঐক্য, মর্যাদা রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় নতুন কমিটির পরিচিতি পর্ব শেষে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট