1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যু, বাঘায় জানাজায় হাজারো মানুষের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যুতে বাঘায় জানাজায় হাজারো মানুষ শোক প্রকাশ করেন।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মোস্তাকিন আহমেদ ইয়ামিন (২১)। বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন নিহতের দাদা আব্দুর রহমান এছা। জানাজা শেষে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো মাঠ। রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অনোয়ার হোসেন উজ্জল, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, জিয়া পরিষদ, জামায়াতে ইসলামী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

নিহত ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘা গ্রামের মৃত ইউসুফ বিন মুসার পুত্র। তিনি ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে শাহদৌলা সরকারি কলেজের ছাত্র ছিলেন। এছাড়া তিনি বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং যুবদল নেতা আলামিনের ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মোটরসাইকেলে করে বাঘা-আড়ানী সড়ক পথে নিজ বাড়িতে ফিরছিলেন ইয়ামিন। উপজেলার আমোদপুর জামে মসজিদের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হেলমেট না থাকায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর সিডিএম হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে মৃত্যু হয়।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট