1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
ইসলামপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে, উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিরোজ শাহ, ইসলামপুর:

জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেন,

“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনেই সিপাহি-জনতা একাত্ম হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। আমরা আজও সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছি।”

আলোচনা সভা ও শোভাযাত্রায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সঞ্চালনা করেন। এছাড়া সহ-সভাপতি এটিএম শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট