1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চাটখিলে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
চাটখিলে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
চাটখিল উপজেলা বিএনপির উদ্যোগে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের উপস্থিতি, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠে র‍্যালি-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা এবং সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, ইসমাইল হোসেন বাহার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কয়েক হাজার কর্মী-সমর্থক।

“জনগণের ভালোবাসার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের বিপ্লবে মহানায়ক হয়ে ওঠেন। স্বাধীনতার ঘোষক ও সাহসী সৈনিক হিসেবে তিনি দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছিলেন।”

তিনি আরও বলেন,

“৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এই বিপ্লবের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র ফিরে এসেছিল। আজও আমাদের সেই চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।”

খোকন বলেন,

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে চাটখিলের শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান,

“দেশে আজও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। আমরা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।”

আলোচনা সভা শেষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চাটখিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনিতাশ ফিলিং স্টেশনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট