1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা
গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি — ছবি: সংগৃহীত

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে শ্রীপুর পৌর বিএনপি।

রবিবার বিকেল ৪টায় মাওনা চৌরাস্তা ও অবদা মোড় এলাকায় পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন।
পরে বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য র‍্যালিটি মাওনা অবদা মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা প্রদক্ষিণ করে উড়ালসড়কের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির সরকার,
এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,
গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক,
এবং গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী,

  • উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা,

  • পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন,

  • সাইফুল হক মোল্লা, টিপু সুলতান, খোকন প্রধান,
    এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন,

“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

বক্তারা আরও বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট