1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুর সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
শেরপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা।
শেরপুর সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা।

মাহফুজুর রহমান সাইমন | শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা এ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমসহ আরও অনেকে।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“শেরপুর সদর আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করা না হলে জেলায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও সাবেক হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট