1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে বিএনপি ও জামায়াতের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে বিএনপি ও জামায়াতের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর-৬ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াতসহ স্থানীয় সর্বদলীয় নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়। একই সময়ে টঙ্গী কলেজ গেট, এশিয়া পাম্প ও গাজীপুরা এলাকাতেও মহাসড়ক অবরোধ করা হয়।

স্টেশন রোডে কয়েকশ নেতাকর্মীর নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। এছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গাজীপুর-৬ আসন সোমবার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

তারা আরও জানায়, সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আসনটি পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট