1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, ব্যানার হাতে কর্মীদের শোভাযাত্রা, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ।
টঙ্গীতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।

আশিকুর রহমান, গাজীপুর: আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা এ সময় পাল্টা কর্মসূচিরও ঘোষণা দেন।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বড় দেওড়া শিংবাড়ি রোড থেকে শুরু হয়ে দেওড়া মাঈনুদ্দিন মার্কেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, “শেখ হাসিনা জনগণের তোপের মুখে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাতে চাই— অবৈধ লকডাউনের নামে কোনো জ্বালাও-পোড়াও বা সহিংসতা জনগণ মেনে নেবে না। রাস্তায় যদি আওয়ামী লীগের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনগণই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেবে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দিনভর মহাসড়কসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। তারা বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, টঙ্গী পশ্চিম থানা কৃষকদল সভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি জামির হোসেন, টঙ্গী পশ্চিম মেট্রো থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফরুল ইসলাম অঙ্গন, সহ-সাধারণ সম্পাদক কাবিল মণ্ডল এবং স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক সদস্য মো. কবির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট