1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাঁধা: প্রতিপক্ষের হামলায় অসহায় পরিবারের ব্যাপক ক্ষতিসাধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
নান্দাইলের রামজীবনপুর গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি ও কাটা গাছপালা — ছবি: স্থানীয় প্রতিনিধি
নান্দাইলের রামজীবনপুর গ্রামে জোরপূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি — ছবি: নান্দাইল প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের ওপর হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল মিয়া, পিতা ফজলুল হক, অভিযোগ করেন— তাদের বাড়ির সামনে দিয়ে একটি পুরনো রাস্তা রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি একই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সোহাগ মিয়া, মৃত আলী হোসেনের পুত্র আবদুর রশিদ ও মৃত আবদুল হেলিমের পুত্র মোহাম্মদ আলীসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তার বাড়ির পেছন দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চালায়।

তিনি জানান, “আমরা বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের পুকুরের মাছ ধরে নিয়ে যায়, ৬০টি মেহগনি চারা, ২টি কাঁঠাল গাছ, ২টি আম গাছ, ২৬টি সুপারি গাছ ও একটি সম্পূর্ণ বাঁশঝাড় কেটে নিয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

রুবেল মিয়ার অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তিনি আরও বলেন, “আমরা এখন ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছি। পুনরায় রাস্তা নির্মাণে বাধা দিলে আমাদের বাড়িঘর ভাঙচুর ও খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেন।

এদিকে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট