1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

“বাঘায় লকডাউন প্রতিহত: সংগ্রামী দলের মশাল মিছিল ও সমাবেশ”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
বাঘা উপজেলায় সংগ্রামী দল ও বিএনপি নেতারা মশাল মিছিলে অংশ নিচ্ছেন
বাঘা উপজেলায় লকডাউন প্রতিহত করতে সংগ্রামী দল ও বিএনপি নেতাদের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন প্রতিহত করতে বাঘায় সংগ্রামী দল ও বিএনপি অঙ্গসংগঠন প্রধান আরিফুল ইসলাম বিলাতের তত্ত্বাবধানে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বাজারে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা সংগ্রামী দলের সভাপতি রুবেল আহম্মদের সভাপতিত্বে মশাল মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহম্মেদ মধু এবং জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হক। উপস্থিত ছিলেন উপজেলার সংগ্রামী দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, সহ-সভাপতি ও যুবদলের নেতা রোকন সরকার, মনিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক উজ্জল, পাকুড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ, পাকুড়িয়া বিএনপি নেতা শরিফুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনে ভয়-ভীতি ও লকডাউনের মতো অগণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করছে; কিন্তু দেশের মানুষ আর ভয় পায় না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে কোনও লকডাউন থামাতে পারবে না।” তারা আরও বলেন, “বাঘা উপজেলার মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শাসনের ষড়যন্ত্র প্রতিহত করবে এবং নিষিদ্ধ সংগঠনগুলোর ষড়যন্ত্র রুখতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে।”

উক্ত কর্মসূচি এবং মশাল মিছিল সম্পর্কে স্থানীয়রা জানান, তা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং মিছিল ও সমাবেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যাপক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট