1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
শ্রীপুরে বিএনপিতে যোগদানকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ফুল দিয়ে বরণ করছেন ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুরের শ্রীপুরে ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বিএনপিতে যোগদান করেছেন। ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু তাদের ফুল দিয়ে বরণ করেন।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় পাঁচ শতাধিক সদস্য। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং ও সাওতাল সম্প্রদায়ের সদস্যদের বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর-৩ আসনের অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বাচ্চু। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানও আপনারা কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।”

ডা. বাচ্চু আরও উল্লেখ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষদের ঘর বা সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়নি। সেই সময় দলের পরিচয় ছাড়া সরকারি চাকরি পাওয়া বা সরকারি বাড়ি তৈরি করা সম্ভব ছিল না। এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ ও মানিক সাংমাসহ ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা যোগদানের মাধ্যমে দলের প্রতি একতার বার্তা দেন এবং এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে বিএনপির ভূমিকা প্রসারিত করার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট