1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

আরএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ—১৯ নভেম্বর স্বশরীরে হাজিরার নির্দেশ আদালতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের বাসায় হত্যাকাণ্ড ও পরবর্তীতে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে অভিযুক্তের বক্তব্য প্রচারের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ করেছে আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ শোকজ নোটিশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাতে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে অভিযুক্ত লিমন মিয়া। ঘটনার পরই লিমনকে পুলিশ গ্রেফতার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, পুলিশের হেফাজতে থাকা অবস্থায়ই অভিযুক্ত লিমন মিয়া ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন—যা ‘আয়েশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০)’সহ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় পুলিশের হেফাজতে থাকা কোনো অভিযুক্তকে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো—এ বিষয়ে আরএমপি কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় খুন হন বিচারকের ছেলে তাওসিফ। একই হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর মা তাসমিন নাহার (৪৪)। হামলাকারী লিমনও আহত অবস্থায় পুলিশের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

ভবনটির দারোয়ান মেসের আলী জানান, লিমনকে তিনি আগে দেখেননি। বিচারকের ভাই পরিচয় দেওয়ায় তাকে ঢুকতে দেন এবং নাম–মোবাইল নম্বর লিপিবদ্ধ করেন। দুপুর আড়াইটার দিকে লিমন ফ্ল্যাটে উঠেন। প্রায় আধঘণ্টা পর গৃহকর্মী জানায়, বিচারকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। পরে বাসিন্দারা ফ্ল্যাটে গিয়ে দু’জনকে গুরুতর আহত অবস্থায় পান এবং সবাইকে হাসপাতালে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট