1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাঘায় বাপার পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
বাঘা উপজেলায় বাপার পরিবেশ বিষয়ক মতবিনিময় সভায় বক্তাদের অংশগ্রহণের দৃশ্য।
বাঘায় পরিবেশ রক্ষায় বাপার আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র উদ্যোগে বাঘা উপজেলার সার্বিক পরিবেশ—জলাবদ্ধতা, বায়ু ও শব্দ দূষণ, বর্জ্য অপসারণ, পলিথিন ব্যবহার রোধ, ডাস্টবিনের ব্যবহার বৃদ্ধি, পাখিদের অভয়াশ্রম সংরক্ষণ, জলাশয় ও পুকুর ভরাট-দখল-দূষণ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাঘা উপজেলা বাপার নিজস্ব কার্যালয়ে বাঘা পৌর কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পৌর কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় এবং বেনজির আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাপা বাঘা উপজেলা কমিটির সভাপতি ড. আব্দুস সালাম।

সভায় উপস্থিত ছিলেন বাপা পৌর কমিটির সহ-সভাপতি নীরেন্দ্রনাথ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উত্তম কুমার পাল, রানু আক্তারী, সোহেল রানা, যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন, সংগঠনিক সম্পাদক মহসিন আলী (আড়ানী ইউপি), নির্বাহী সদস্য শফিউর রহমান, তারিফুন্নবী, লালন উদ্দিন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, আলী আজম, সোমেন মণ্ডল, হোসনে আরা খাতুন, আরিফা জেসমিন, ফারজানা ইয়াসমিন, পাপ্পু হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাঘা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। জলাবদ্ধতা, শব্দ ও বায়ু দূষণ, বর্জ্য অপসারণে অনিয়ম, জলাশয় ভরাট-দখল-দূষণ, পলিথিন ব্যবহারের মতো সমস্যা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

সকল বক্তার অভিমত ছিল—বাঘার অমূল্য পরিবেশগত ঐতিহ্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট