1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাজশাহীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
রাজশাহী গোদাগাড়ীতে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিচ্ছেন মির্জা ফখরুল
রাজশাহীতে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

শনিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “একটি দল বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। সকলকে সতর্ক থাকতে হবে। এখনই নেতাকর্মীদের সচেতন হতে হবে—অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজনকে কোনোভাবেই স্থান দেওয়া যাবে না।”

এসময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “একটি দল বিভেদের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায়, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। তবে অতীত অভিজ্ঞতা দেখিয়েছে, এদের দ্বারা দেশে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়, রাষ্ট্রের শৃঙ্খলাও ফিরবে না।”

ব্যানিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে মহাসচিব বলেন, “এলাকার উন্নয়নে তিনি এমপি ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবার তার ভাই শরিফ উদ্দিনকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের দায়িত্ব—ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করা।”

কবর জিয়ারতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট