1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

টঙ্গীতে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা রোধে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
টঙ্গীতে মোটরসাইকেল র‍্যালি: জননিরাপত্তা ও সন্ত্রাসী তৎপরতা রোধের দাবিতে বিএনপি’র উদ্যোগ

আশিকুর রহমান, গাজীপুর:
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এবং আওয়ামী লীগের “সন্ত্রাসী তৎপরতা বন্ধ” ও সাধারণ মানুষের জান–মাল রক্ষার দাবিতে টঙ্গীতে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি চেরাগআলী থেকে শুরু হয়ে বনানী ও নিমতলী ঘুরে বাইপাস হয়ে পুনরায় চেরাগআলীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন,

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে আছি। জনগণের জান–মাল রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও কঠোর অবস্থানে রয়েছে।”

মিছিলে অংশগ্রহণকারীরা জননিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের প্রতি আস্থার পুনর্ব্যক্তি করেন। পাশাপাশি তারা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন—গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, যুবদল নেতা শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব রাতুল ভূঁইয়া, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট