1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বিচারক পরিবারের ওপর নৃশংস হামলা: ন্যায়বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
আইনজীবীদের মানববন্ধন—বিচারক পুত্র হত্যার প্রতিবাদে রাজশাহী আদালত চত্বরে দাঁড়ানো আইনজীবীদের ছবি
রাজশাহী আদালত চত্বরে বিচারক পুত্র হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান নিহত এবং বিচারকের স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইনজীবী মহল। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সদস্যরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় আদালত চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন ও দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ওপর জোর দেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে তাঁর ছেলে তওসিফ রহমান (১৫) কে ছুরিকাঘাতে হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)। পরদিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। একই দিনে তওসিফকে জামালপুরের সরিষাবাড়ীর রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর আসামি লিমন মিয়ার বক্তব্য ভাইরাল হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেন। পরবর্তীতে আরএমপির চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে লিমন মিয়া পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট