1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

“সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি স্থগিতের দাবিতে শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
শ্রীবরদী সরকারি কলেজে রিফাত আহমেদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনের দৃশ্য
রিফাত আহমেদের বদলি স্থগিতের দাবিতে শ্রীবরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। পরে মিছিলটি পুনরায় কলেজের সামনে এসে প্রায় আধাঘণ্টা মানববন্ধন করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রিফাত আহমেদ একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও আদর্শ শিক্ষক। তার বদলির সিদ্ধান্ত অন্যায় এবং এতে কলেজের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তারা জানান, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি পেয়েছি, তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “স্মারকলিপি গ্রহণ করেছি, জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট