1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
লালপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভার ছবি, মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধ বিষয়ক উপস্থাপনা
লালপুরে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধের কৌশল শেখালেন। শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন সচেতনতা ছড়িয়ে দিতে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মোবাইল হ্যাকিং, ফেসবুক–আইএমও হ্যাকিং, বিকাশ প্রতারণা এবং বিভিন্ন অনলাইন জালিয়াতি থেকে বাঁচার উপায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, “লালপুরের কিছু এলাকায় সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এসব প্রতারণা রোধে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তার বক্তব্যের পর সহস্রাধিক শিক্ষার্থী প্রতিশ্রুতি দেন যে তারা কেউ অনলাইন প্রতারণায় জড়াবে না এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল, লালপুর থানার ওসি, ডিবি কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট