1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শুভ জন্মদিনে ভালোবাসায় সিক্ত মাসরুল খান; অসংখ্য শুভেচ্ছা বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
মাসরুল খানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় সিক্ত হওয়ার মুহূর্ত
জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাসরুল খান।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ও সাবেক ছাত্রনেতা মাসরুল খানের শুভ জন্মদিন ছিল গত ১৫ নভেম্বর। এই দিনে মা-বাবার কোল আলো করে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই তরুণ ছাত্রনেতা।

১৪ নভেম্বর রাত ১২টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জন্মদিনের অ্যালার্ট দেখার পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অসংখ্য ফেসবুক আইডি থেকে শুভেচ্ছাবার্তা, ভালোবাসা ও দোয়া পৌঁছে যায় মাসরুল খানের কাছে। শুধু অনলাইনেই নয়, অনেকেই ফোন কল, এসএমএস এবং বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান।

অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসরুল খান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন—
“আমার শুভ জন্মদিন উপলক্ষে যারা আমাকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া জানিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি অত্যন্ত আনন্দিত। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা যে ভালোবাসা দিয়েছেন তা আমাকে অনুপ্রাণিত করেছে। যারা শুভেচ্ছা জানাতে পারেননি, তাদের প্রতিও সমানভাবে কৃতজ্ঞ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

মাসরুল খানের জন্মদিন ঘিরে এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ও শুভেচ্ছার বন্যা বিরল ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট