1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

গাজীপুরে সড়ক পারাপারে দুর্ঘটনা: বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
টঙ্গী হোসেন মার্কেটে বাসচাপায় নিহত নারীর ঘটনাস্থলের দৃশ্য—উদ্ধারে পুলিশ ও স্থানীয় জনতা।
গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় বাসচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু—ঘাতক বাস ও চালক জনতার সহায়তায় পুলিশ আটক করে।

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিআরটি প্রকল্পের মাঝ লেনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ঘেরাও করে চালকসহ আটক করে। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার, ঘাতক বাস জব্দ ও চালককে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
নিহত নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় শেরপুর থেকে ঢাকামুখী সারদা পরিবহণের একটি বাস (নং—ঢাকা মেট্রো-ব ১৫-৯৮১৭) তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে তিনি মহাসড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথা থেতলে যায় বলে জানায় পুলিশ।

উত্তেজিত জনতা সঙ্গে সঙ্গে বাসটি আটক করে এবং বাসচালক হযরত আলীকে (৫০) ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট