1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শ্রীপুরে তারেক রহমানের ৬১তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
শ্রীপুরে তারেক রহমানের ৬১তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীপুরে তারেক রহমানের ৬১তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতিমদের মাঝে খাবারও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “দলের সংকটকালীন সময়ে তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত রেখেছেন এবং তিনিই এখন বিএনপির প্রাণ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট