1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

হাতিয়াতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন কাদের হালিমী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় হরনী ইউনিয়নের নবীপুর বাজার, জলিল কমান্ডার বাজার, আলী বাজার এবং রাস্তার মাথা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম ও দলীয় প্রতীক ধানের শীষের সমর্থনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কাদের হালিমী। বুধবার (১৯ নভেম্বর) হরিণী ইউনিয়নে সন্ধার পর থেকে কাদের হালিমী এই গনসংযোগ শুরু করেন। প্রথমে হরনী ইউনিয়নের আলী বাজারে স্থানীয় বিএনপির অফিসে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সাধারণ মানুষদের কাছো ধানের শীষের জন্য ভোট প্রত্যাশা করেন। এর পর ক্রমান্বয়ে নবীপুর বাজার, জলিল কমান্ডার বাজার, রাস্তার মাথা বাজারেও তিনি গণসংযোগে অংশ নেন। এসময় কাদের হালিমী বলেন “আমাদের কাউকে ধানের শীষের বাইরে যাওয়ার সুযোগ নেই। ধানের এই প্রতীক আমাদের সবার। তাছাড়া যাকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে তিনিও যোগ্য একজন ব্যক্তি। তিনি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। অনেকে অনেক কথা বলবে কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবেনা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং ধানের শীষ কে বিজয় করার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে এই আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ”। এ সময় তিনি হরনী, চানন্দী কে হাতিয়ার ইউনিয়ন হিসেবে ঘোষণা করায় বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। উক্ত গণসংযোগে আরো উপিস্তিত ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদ, হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আশ্রাফুল ইসলাম, মুসা কালিম উল্লাহ, ওসমান গনী বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজামুদ্দিন, আদাবর থানা স্বেচ্ছাসেবক দল নেতা লাভলু মিয়া, জিয়া মঞ্চ নেতা জামসেদুল ইসলাম টুটুল, নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা সুমন, হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম মায়া, মোহাম্মদ শাহীন, মৎস্যজীবী দল নেতা ডাঃ ফায়েল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল জামাল, মৎস্যজীবী দলের আহবায়ক পদপ্রার্থী পিটু, তাতী দলের বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট