1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

আলোর ভুবন পাঠাগারে সুফিয়া বেগমের একক কবিতার আসর অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
আলোর ভুবন পাঠাগারে সুফিয়া বেগমের একক কবিতার আসরে কবিতা পাঠ করছেন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীরা।
নান্দাইলের আলোর ভুবন পাঠাগারে কবি সুফিয়া বেগমের একক কবিতার আসর অনুষ্ঠিত, অতিথি ও পাঠকবৃন্দ উপভোগ করেছেন সাহিত্যভিত্তিক অনুষ্ঠান।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে প্রতিষ্ঠিত আলোর ভুবন পাঠাগারে কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম এর একক কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলাম

আলোর ভুবন পাঠাগারের সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল

কবিতার আসরে আরও উপস্থিত ছিলেন— পাঠাগারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফুর রহমান দুলাল, সমাজসেবক সাহাবুদ্দিন খান কায়সার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল কাদির রুকন, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন, আবৃত্তিশিল্পী হাসিবুল ইসলাম, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, পাঠক ফোরামের সভাপতি জিসান, সদস্য সচিব মুন, সদস্য মিজান, তুফা, মাহবুব, মৌ মোফাসেলসহ পাঠাগারের নিয়মিত পাঠকবৃন্দ।

আসরে অংশগ্রহণকারী ১০ জন কবিতা পাঠককে উপহার হিসেবে কবির লেখা বই, বাউল মেলা সাহিত্য গ্রুপ এর সৌজন্য বই এবং পাঠাগারের পক্ষ থেকে অতিরিক্ত বই প্রদান করা হয়।
অতিথিরা এমন সাহিত্যভিত্তিক উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট