1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করলে কাজ হবে না: তানিয়া রব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করলে কাজ হবে না: তানিয়া রব

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ভোট অর্জনের জন্য ধর্মের দোহাই দিচ্ছে এবং টিকেট বিক্রি করছে। কিন্তু এসব কৌশলে জনগণের কাজ হবে না। তিনি বলেন, “এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই, এবং ভোটাররা অবশ্যই এটি বিবেচনা করবে।”

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্টে ধানের শীষ মার্কার সমর্থনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এই কর্মসূচির আয়োজন করে।

ভোট ও প্রার্থীর যোগ্যতা নিয়ে মন্তব্য

তানিয়া রব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার জন্য নয়। যারা ক্ষমতায় গিয়ে শুধু ব্যক্তিগত স্বার্থ পূরণ করবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, জনগণের কল্যাণে কাজ করবে না—এ ধরনের এমপি আমরা চাই না। যারা মুচমুচ করে টাকা আনবে, তাদের ভোট দিয়ে জনগণের উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে, না হলে সাধারণ মানুষই ভোগান্তিতে থাকবে।”

তিনি এও উল্লেখ করেন যে, নির্বাচনকে আরও সুষ্ঠু করতে লটারির মাধ্যমে নির্বাচন হওয়া উচিত এবং এটি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে সম্পন্ন করতে হবে। “প্রশাসন ও সরকার দলের প্ররোচনায় বা সুপারিশে কোনো নিয়োগ হলে আমরা মানবনা,” তানিয়া রব বলেন।

ক্ষমতার আগে বিভাজন ও অব্যবস্থার প্রসঙ্গ

তানিয়া রব আরও বলেন, “ক্ষমতায় আসার আগে যারা ভাগ-বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে—হাট, মাঠ, ঘাট, বাসস্থান দখল করেছে—এরা ক্ষমতায় এসে কী করতে পারবে? দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালিয়েছে, চুরি করেছে, মানুষ হত্যা করেছে, আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য তাদের বিচার হবে। এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছে। সুষ্ঠু, সৎ ও আদর্শিক কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে। চাঁদা ১০০ টাকা ছিল, এখন ২০০ টাকা। এ চাঁদাবাজি থেকে মুক্তি পাওয়া জরুরি।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি নেতৃবৃন্দ মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট