1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাকাবের এমডি নিয়োগ প্রশ্নে উচ্চ আদালতের রিট; ব্যাখ্যা চেয়ে রুল জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগমের নিয়োগ প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের হয়েছে। ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করে তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—রিটে এমন অভিযোগ তুলে ব্যাপারটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।

রিটে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওয়াহিদা বেগমকে রাকাবের এমডি হিসেবে নিয়োগ দেয়। তবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সার্কুলার নং–০৫ (তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪)–এ এমডি/সিইও নিয়োগের যে শর্তাবলি রয়েছে, তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়। আদালত তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

পদোন্নতির মাধ্যমে ওয়াহিদা বেগম গত ফেব্রুয়ারিতে রাকাবে যোগ দেন। তার আগে তিনি অগ্রণী ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অগ্রণী ব্যাংকে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তা আদালত পর্যন্ত গড়ায়—যা রিটে উল্লেখ করা হয়।

এমডির নিয়োগ নিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাতে প্রশাসনিক অনিয়ম, নীতিমালা লঙ্ঘন ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও ওয়াহিদা বেগমের মন্তব্য পাওয়া যায়নি।

রিটের প্রেক্ষিতে এখন আদালতের ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছে রাকাব পরিচালনা পর্ষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট