1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

“নবীকে কটূক্তির অভিযোগে ইসকন সদস্য বাধন শাহার ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীতে ইসকন সদস্য বাধন শাহার বিরুদ্ধে নবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার মাগরিবের নামাজের পর হাজারো তৌহিদী জনতা বরমী চৌরাস্তা এলাকায় অংশগ্রহণ করেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বরমী জামিয়া আনওয়ারিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মঈনুদ্দিন সিরাজী। বক্তব্য দেন হাফেজ মাওলানা আফতাব উদ্দিন শেখ, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার, মাওলানা ইকবাল হোসাইনসহ আরও অনেকে।

সমবেত জনতা অভিযোগ করেন, বাধন শাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সামাজিক অশান্তি সৃষ্টি করছে। তারা স্লোগান দেন—“ধর্ম নিয়ে কটূক্তি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বক্তারা দাবি করেন, ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না এবং বাধন শাহার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাজুড়ে ব্যাপক জনসমাগমের মধ্যেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এই ঘটনা কেন্দ্রীয় ও স্থানীয় গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট