1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

কলসকাঠী ইউনিয়ন বিএনপিতে ‘পকেট কমিটি’ বর্ণনা করে বিক্ষোভ মিছিল, বাতিলের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
কলসকাঠী ইউনিয়ন বিএনপিতে ‘পকেট কমিটি’ বর্ণনা করে বিক্ষোভ মিছিল, বাতিলের দাবি

বরিশাল থেকে শাহিন হাওলাদার:

বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে অভিহিত করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের পদবঞ্চিত নেতাকর্মীরা ওই কমিটি বাতিল করে যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

রোজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কলসকাঠী বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

সাবেক আহ্বায়ক আবুল বাসার বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী সরোয়ার হাওলাদার, টিপু হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান হাওলাদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদার, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার ও ৮নং ওয়ার্ড হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ নভেম্বর কলসকাঠী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে দলীয় যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দার ও সদস্য সচিব কামরুজ্জামান মিজান দ্বারা একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। সভায় বলা হয়, সদ্য ঘোষিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশই দলের নিষ্ক্রিয় বা অন্য রাজনৈতিক দলের সমর্থক।

বক্তারা তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, পদবঞ্চিত নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পদ দেওয়ার দাবি জানান তারা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট