1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত ছেলে কবর খুঁড়ে মায়ের লাশ তুলে নিজের ঘরে ঢেকে রাখল; আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত ছেলে কবর খুঁড়ে তার মায়ের লাশ ঘরে ঢেকে রাখার পর পুনরায় দাফন করা হয়
গাজীপুরের কালিয়াকৈরে এক মাদকাসক্ত ছেলে তার মায়ের লাশ কবর থেকে তুলে নিজের ঘরে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে; পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ পুনরায় দাফন করা হয়।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদকাসক্ত ছেলে কবর থেকে তার মায়ের লাশ তুলে নিজের ঘরে মশারি টাঙিয়ে, লেপ-কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পরে নিহত খোদেজা বেগমের লাশ পুনরায় দাফন করা হয়।

নিহত খোদেজা বেগম ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী এলাকার মৃত আনতাজ আলী খানের স্ত্রী। তিনি মারা যাওয়ার পর একমাত্র ছেলে সজিব হোসেনকে নিয়ে বসবাস করতেন। পরিবারের ও এলাকাবাসীর অভিযোগ, ধীরে ধীরে সজিব মাদকাসক্ত হয়ে পড়ে এবং মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ হতো।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত শনিবার বিকালে মা-ছেলের ঝগড়ার জেরে খোদেজা বেগম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে ময়নাতদন্ত শেষে তার লাশকে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিন্তু রাতের কোনো এক সময় সজিব কবর খুঁড়ে তার মায়ের লাশ তুলে নিয়ে নিজের ঘরে মশারি টাঙিয়ে, লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখে। পরের দিন সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয়রা সজিবের ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করেন।

নিহতের বড় ভাই আব্দুল মান্নান মিয়া জানান, সজিব ফোনে তারকে এবং পরিবারের অন্য সদস্যদের খুন-জখমের হুমকি দিয়েছেন। এতে পরিবার আতঙ্কে রয়েছে। স্থানীয়রা বলেন, দুই দিনের জন্য লাশ ঘরের মধ্যে রাখার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পরে দুপুরে লাশ পুনরায় দাফন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, “মাদকাসক্ত সজিব ও তার মায়ের মাঝে ঝগড়া চলছিল। মা ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার পর ছেলে রাতের অন্ধকারে লাশ তুলে নিজ ঘরে রাখে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।”

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুরুজ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরে স্থানীয়রা লাশ পুনরায় দাফন করেছেন। বর্তমানে মাদকাসক্ত ছেলে পলাতক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট