1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। অভিযোগ পর্যালোচনার পর তাকে পুনরায় স্ব-পদে বহাল করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর উপজেলা ও পৌর কৃষকদলের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সোমবার (২৪ নভেম্বর) রাতে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এস এম আবুল কালাম আজাদকে সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

চিঠিতে আরও জানানো হয়েছে, “আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে ফিরিয়ে দেওয়া হলো। শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দলের বিভিন্ন কর্মসূচিতে আপনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে।”

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর গাজীপুর জেলা কৃষকদলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং দলের কার্যক্রমে আবারও সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ ঘটনায় রাজনৈতিক মহল আশা প্রকাশ করেছে, এ ধরনের পুনর্বহাল পদক্ষেপ দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও স্থানীয় নেতৃত্বকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট