1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

৬ষ্ঠবারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
৬ষ্ঠবারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা পুলিশের অক্টোবর–২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও মূল্যায়ন সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য, দক্ষতা ও চৌকস কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের ৮ জন কর্মকর্তা–কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশ সুপার আমিনুল ইসলামের সভাপতিত্বে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সম্মাননা প্রদান করা হয়।

এবারের মূল্যায়নে ৬ষ্ঠবারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

এছাড়া নালিতাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন শ্রেষ্ঠ সাব-ইনস্পেক্টর এবং এএসআই উমর ফারুক শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার বিভিন্ন থানার ওসি, তদন্ত কর্মকর্তারা এবং আমন্ত্রিত কর্মকর্তারা।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সোহেল রানা বলেন,
“সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম স্যারসহ সিনিয়র স্যারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ জানাই নালিতাবাড়ী থানার সহকর্মীদের—যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট