1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে ঝিনাইগাতিতে ব্র্যাকের ইএমডিসি মডেল নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
“ঝিনাইগাতিতে ব্র্যাকের ইএমডিসি একসেলারেটেড শিক্ষা মডেল বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভার মুহূর্ত”
ঝিনাইগাতিতে ব্র্যাকের ইএমডিসি একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় শিক্ষার অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল (ইএমডিসি) বাস্তবায়ন নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন ও সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী প্রমুখ।

সভায় ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সৈয়দা জাকিয়া সুলতানা, কমিটির সদস্য আব্দুল আলীমসহ অন্যান্য অংশীজন মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, কোভিড–১৯ মহামারির কারণে প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি বৃদ্ধি পায় এবং ঝরে পড়ার হারও বেড়ে যায়। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের সহায়তায় ব্র্যাক ‘ইডুকেট দ্য মোষ্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন ইন বাংলাদেশ (ইএমডিসি)’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড শিক্ষা মডেল চালু করে।

১০ মাস মেয়াদি এই মডেলে রয়েছে ৪ মাসের ব্রিজ কোর্স এবং ৬ মাসের শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম। এর লক্ষ্য শেখার ঘাটতি পূরণ করে শিক্ষার্থীদের পুনরায় মূলধারার বিদ্যালয়ে ফিরিয়ে আনা।

বর্তমানে প্রকল্পের চতুর্থ বছর চলছে। এ পর্যন্ত ১,৯৫০টি ব্র্যাক স্কুল থেকে প্রায় ৪৮,৭৫০ শিক্ষার্থী এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে। আরও ১,২০০ স্কুলে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। পরিকল্পনা অনুযায়ী ৫,৯০০ এক–কক্ষবিশিষ্ট স্কুলের মাধ্যমে মোট ১,৪৭,৫০০ শিক্ষার্থীকে এই ১০ মাসের মডেলে শিক্ষা দেওয়া হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্র্যাকের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন নিয়ে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে মডেলটি আরও কার্যকরভাবে বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট