1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ভাইয়ের জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্ত সাবেক মেয়র নজরুল সওদাগর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
প্যারোলে মুক্ত হয়ে ভাইয়ের জানাযায় অংশ নিচ্ছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর
প্যারোলে মুক্তি পেয়ে ভাই ছানু সওদাগরের জানাযায় অংশ নিচ্ছেন বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল সওদাগর।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বড় ভাইয়ের জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত পৌর বিএনপির সহসভাপতি ছানু সওদাগরের জানাযায় তিনি অংশ নেন।

জানাযায় উপস্থিত সবার কাছে বড় ভাইয়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া চান সাবেক মেয়র নজরুল সওদাগর। এর আগে পরিবারের আবেদনের ভিত্তিতে বিকাল ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বকশীগঞ্জে আনা হয়।

নিজ বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে কয়েক শত মানুষ ভিড় করেন এবং সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

জানাযায় অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

জানাযা শেষে ছানু সওদাগরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় চলতি বছরের ১২ আগস্ট রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট