1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
“গাজীপুর শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে গণমিছিল, বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত”
গাজীপুর শ্রীপুরে কৃষক দলের বর্ণাঢ্য গণমিছিল, ধানের শীষ প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও সমর্থন অর্জনের জন্য।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ বিশাল গণমিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং আনন্দ উদযাপন উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়। কৃষক দল ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিলে যোগ দেন।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক বাচ্চু বলেন—
“আসন্ন নির্বাচনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমরা বিজয়ী হবো এবং দলকে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন উপহার দিতে পারবো।”

জেলা কৃষক দলের আহ্বায়ক এস. এম. আবুল কালাম বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন—
“দলের সিদ্ধান্তে আমরা অনুপ্রাণিত। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকবো এবং জনগণের কাছে দলের অবস্থান তুলে ধরবো।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

গণমিছিল শেষে আনন্দ উল্লাসে মাওনা চৌরাস্তায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট