1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

কাঁঠাল গাছে থেকে ঝুলন্ত কফিল উদ্দিন (৬৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় কফিল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘সকাল ছয়টার দিকে এলাকার এক নারী গাছে ঝুলন্ত দেহটি দেখে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত কফিল উদ্দিন ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ফলের বাগান কিনে পাইকারি ব্যবসা করতেন। এলাকাবাসীর ভাষ্য, ‘তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করতেন। কয়েক দিন ধরে তাঁর স্ত্রী বাবার বাড়ি বরিশালে অবস্থান করছেন, সন্তানরাও অন্যত্র থাকেন। এ অবস্থায় তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।’ তবে স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’ শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট