1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরে কম্প্রেসারের বাতাস পায়ুপথে প্রবেশে শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
দুঃখজনক ঘটনা: টঙ্গী বিসিকে কম্প্রেসারের দুর্ঘটনায় এক যুবক শ্রমিকের মৃত্যু ,সহকর্মী গ্রেপ্তার। নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মানা জরুরি।

আশিকুর রহমান, গাজীপুর :

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক কাজের সময় কম্প্রেসারের চাপযুক্ত বাতাস পায়ুপথে প্রবেশ করে ১৮ বছর বয়সী গোলাম রাব্বীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গোলাম ঢাকার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মো. মামুন মিয়ার ছেলে। ঘটনার সময় তার সহকর্মী রবিন মিয়া এয়ার কম্প্রেসার পরিচালনা করছিলেন। পুলিশ রবিন মিয়াকে গ্রেপ্তার করেছে।

গুরুতর আহত রাব্বীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট