1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে ব্রহ্মপুত্র নদের বালু উত্তোলনের টেন্ডার বাতিলের দাবিতে কৃষকেরা মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষকেরা ব্রহ্মপুত্র নদের বালু টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন করছেন
শেরপুরে ব্রহ্মপুত্র নদের বালু টেন্ডার বাতিলের দাবিতে কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন । ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ এবং জনস্বার্থ রক্ষার আহ্বান।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি

শেরপুরের চরপক্ষিমারি ইউনিয়নের কৃষক পরিবাররা “কৃষক বাঁচাও, অবৈধ বালুখোর হঠাও” ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কয়েক ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাত দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে মূল দাবিগুলি হলো:

  1. ২৬ আগস্ট ২০২৫ সালে প্রকাশিত “ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫” অনুযায়ী বেসরকারী বা ব্যক্তিমালিকানাধীন জমিতে বালির জন্য ভাড়া প্রদান করা হোক।

  2. জনস্বার্থে আবেদনের প্রেক্ষিতে বিনামূল্যে ড্রেজড ম্যাটেরিয়াল বরাদ্দ প্রদান করা হোক।

  3. ব্যক্তিমালিকানাধীন জমিতে খননকৃত বালি রাখার প্রয়োজন হলে ৩০০ টাকার স্টাম্পে চুক্তি বাধ্যতামূলক হোক।

  4. চুক্তিপত্র ব্যতীত কোনো বালি স্তুপ করা যাবে না।

  5. ১৯ নভেম্বর ২০২৫ প্রকাশিত টেন্ডার অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান পূর্বক অগ্রাধিকার ভিত্তিতে বালি গ্রহণের সুযোগ হোক।

  6. ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টেন্ডার স্থগিত হোক।

  7. বেসরকারী বা ব্যক্তিগত জমিতে ক্ষতিপূরণ না দিয়ে বালি বিক্রয়/স্টকিংয়ের ফলে যে কোনো ক্ষতির দায় টেন্ডার কর্তৃপক্ষের উপর থাকবে।

দীর্ঘ মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দাবি নিয়ে এক স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট