1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ গণমিছিল করে ছাত্র জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে উপজেলা সহ ৬দফা দাবীতে ঐক্যবদ্ধ গণমিছিল করেন ছাত্র জনতা ও জনসাধারণ। ৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় সবার আগে সানন্দবাড়ী ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। সকাল ১১টায় সানন্দবাড়ী কলেজ মাঠ হতে মিছিল টি বের হয়ে সানন্দবাড়ী বাজারের বিভিন্ন গলি ও মেইন রাস্তার মোড়ে মোড়ে প্রদক্ষিণ করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে সানন্দবাড়ী বাজারের মেইন রাস্তার কৃঞ্চচুড়া মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হৃদয়, অয়ন, আকাশ, সোহাগ, দিপু, মিম, শহিদুর রহমান, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন- অতিদ্রুত আমাদের ৬ দফা দাবী বাস্তবায়ন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। ১। সানন্দবাড়ীতে উপজেলা ঘোষনা করতে হবে। ২। সানন্দবাড়ীতে নদী ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। ৩। দেওয়ানগঞ্জ হতে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত  রেললাইন স্থাপন করতে হবে। ৪। সানন্দবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন দিতে হবে। ৫। সানন্দবাড়ীতে হাসপাতাল দিতে হবে। ৬। সানন্দবাড়ী কলেজ ও বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করতে হবে। এই দাবীর সাথে একমত পোষণ করে পূর্ণ সমর্থন করেন সানন্দবাড়ীর জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট