1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

গাজীপুর শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রমিকদলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
শ্রীপুর পৌর শ্রমিকদলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন
গাজীপুর শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়—শ্রমিকদলের উদ্যোগে।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার ট্রান্সপোর্ট মার্কেটে পৌর শ্রমিকদলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতা। তিনি তার পুরো জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর সুস্থ উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অতিথি ও বক্তারা

শ্রীপুর পৌর শ্রমিকদলের সভাপতি মিজান মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—

  • আলহাজ্ব হুমায়ুন কবির সরকার

  • সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী

  • যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট আহসান কবির

  • আহ্বায়ক সদস্য শাহজাহান সজল

  • ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফাজ মন্ডল

  • ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক

  • সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান

  • ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক রতন

  • ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন

  • ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সোহেল সরকার

  • যুগ্ন সম্পাদক শহিদুল্লাহ্ শহিদ

  • সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন

  • জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজল বেপারী ও স্বপন আহমেদ

  • ৮নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফোরকান খান

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আওলাদ হোসেন মন্টু, মোঃ আলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

দোয়া মাহফিল

আলোচনা সভার পর পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট