1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
শ্রীপুরে কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।
শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গণে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধান, শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এবং রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি ক্বারী মো: ইব্রাহিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট