1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরোঃ আবুল হাশেম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বাঘা উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেন,
“বেগম খালেদা জিয়া এই দেশের অবিসংবাদিত নেত্রী। সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন তিনি। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তবুও স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেননি।”

তিনি আরও আবেগাপ্লুত কণ্ঠে যোগ করেন,
“হে আল্লাহ, খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তাকে রক্ষা করুন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা দেশের জনগণের আকাঙ্ক্ষা।”

সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ ছিলেন— ফকরুল হাসান বাবলু, আশরাফ আলী মলিন, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, সাইফুল ইসলাম, মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জামান সুরুজ, সালে আহাম্মেদ (সালাম), আব্দুল লতিফ, শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম, রেজাউল করিম।

সভায় বাঘা উপজেলার দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে মাওলানা সাজেদুল ইসলাম বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট