1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
“বাঘায় যুবদলের আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের দৃশ্য”
বাঘায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের অংশগ্রহণ।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর বাঘায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এশার নামাজের পর নারায়ণপুর বাজারস্থ বাঘা পৌর যুবদল কার্যালয়ে যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বিএনপি; কামাল হোসেন, সভাপতি বাঘা পৌর বিএনপি; শামীম সরকার, আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল; মুখলেসুর রহমান মুকুল, সদস্য বাঘা উপজেলা বিএনপি; মহাতাব হোসেন, সভাপতি বাঘা উপজেলা শ্রমিক দল; জরুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক বাঘা উপজেলা শ্রমিকদল;

আসলাম সরদার, সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি; তছিকুল ইসলাম তছি, সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি; সেলিনা আক্তার শাপলা, সভাপতি বাঘা উপজেলা মহিলা দল; তানভীর ফয়সাল তূর্য্য, যুগ্ম আহ্বায়ক বাঘা যুবদল; মাইনুর রহমান, যুবনেতা বাঘা পৌর যুবদল; মুখলেসুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক দল; সেতু খান, যুগ্ম আহ্বায়ক বাঘা পৌর ছাত্রদল; গালিব খান, সাধারণ সম্পাদক বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল; মানিক হোসেন, সভাপতি ৪ নং ওয়ার্ড ছাত্রদল; যুবনেতা মিলন, সুইট, পলাশ আহমেদ, পলাশ মুহুরী, ছাত্রনেতা জাহিদ, আবিদ, তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রামে।”

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া করার আহ্বান জানান তারা।

এসময় দলের কর্মী-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে প্রার্থনায় অংশ নেন।

শেষে নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট