1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাটখিলে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
চাটখিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় চাটখিলের জামেয়া জিননূরাইন মাদ্রাসায় পরিচালনা কমিটির সৌজন্যে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই নাফিস।

আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, মো. ইউনুছ, গোলাম মোস্তফা ভূঁইয়া, মোবারক হোসেন পাপ্পু, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, ইয়াসিন আরাফাত মিলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে দেশের রাজনীতির ময়দানে ফিরতে পারেন—এ প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট