1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীর বাঘায় বৃহৎ পরিসরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর বাঘা উপজেলার কালিদাসখালী ও পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ২ ও ৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। দুই স্থানের অনুষ্ঠান একত্রিত হয়ে পুরো মাঠে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলেন আপসহীন। রাষ্ট্রীয় নির্যাতন, মামলা-হামলা ও অসুস্থতার মধ্যেও তিনি দেশ ত্যাগ না করে মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থেকেছেন। আজ তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাই তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের আকুল প্রার্থনা।”

তিনি আরও বলেন, “জাতির এই ক্লান্তিকালে আমরা আমাদের নেত্রীর জন্য আল্লাহর কাছে প্রাণভিক্ষা চাইছি। তাঁর দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি মঞ্জুর আলম এবং সঞ্চালনা করেন ৩ নং ওয়ার্ড সভাপতি জহুরুল হক টনিজ।

এছাড়া উপস্থিত ছিলেন—
ফখরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি; আশরাফুল ইসলাম মলিন, সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি; মোঃ কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি; তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি; সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা বিএনপি; মোকলেসুর রহমান মুকুল ও সুরুজ্জামান সুরুজ, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি; ফকরুল হাসান, সাবেক আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি; আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌর বিএনপি; ব্যারিস্টার শামসুজ্জোহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুক্তরাজ্য); শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা শহিদুল ইসলাম, রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি; রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার; মহিলাদল নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ ফারহানা দিল আফরোজ রুমি; মোসাঃ সেলিনা আক্তার শাপলা, সভাপতি, বাঘা উপজেলা মহিলাদল; আমিরুল খান, তানভীর ফয়সাল তুর্য এবং জনি, আহ্বায়ক, বাঘা পৌর কৃষকদলসহ উপজেলা বিএনপির দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের নেতাকর্মী, সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ওপর দমন-পীড়ন চললেও মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরালো। চারঘাট–বাঘার নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে মাওলানা সাজেদুর রহমানের পরিচালনায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট