1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলকুড়া ৪নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুছ ছামাদ। সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সাদা ও শামিম আহমেদ, আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান কামরান, উপজেলা কৃষকদলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ, সদস্য সচিব ও থানা বিএনপির সদস্য মো. রেজাউল করিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিলন, কৃষকদল নেতা তোফাজ্জল হোসেন, ময়নাল হক এবং ধানশাইল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ঠান্ডু মিয়া প্রমুখ।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের অনুপ্রেরণা। আমরা আন্তরিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”

শেষে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট