1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘার আড়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
বাঘার আড়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ঝিনা রেলগেট বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন। সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. জয়নাল আবেদীন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব আলী মাস্টার, আড়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সদস্য কুদরত আলী, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলীসহ আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সবশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মাওলানা মাসুদুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট